দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যস্ত শুটিং, ভ্রমণ ও কাজের চাপের মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার এবং পর্যাপ্ত ঘুমকে গুরুত্ব দেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস রুটিন ও জীবনযাপন নিয়ে কথা বলেছেন তিনি।
রাশমিকার ফিটনেস রুটিনের অন্যতম অংশ স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউট। পাশাপাশি স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। রাশমিকা বলেন, ‘আমি সময় বের করে স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউট করি। ভারসাম্য বজায় রেখে স্বাস্থ্যকর খাবার খাই এবং পর্যাপ্ত ঘুম ও রিকভারি নিশ্চিত করি।’
তবে রাশমিকার কাছে ফিটনেস মানে শুধু বাহ্যিক সৌন্দর্য ধরে রাখা নয়। তাঁর মতে, প্রতিদিনের কাজ ঠিকভাবে করতে প্রয়োজনীয় শক্তি ও ইতিবাচক মানসিকতা ধরে রাখাও ফিট থাকার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, ‘আমার কাছে ফিট থাকা মানে শুধু দেখতে ভালো লাগা নয়। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও সঠিক মানসিকতা থাকা।’
ফিটনেসের পাশাপাশি পোশাক নির্বাচনের ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন রাশমিকা। দৈনন্দিন জীবনে ক্রপড টি-শার্ট, আরামদায়ক কো-অর্ড সেট, জগার্স ও ডেনিমের মতো পোশাক তাঁর পছন্দ। সঙ্গে সাধারণত ক্যাপ ও কম সংখ্যক আনুষঙ্গিক ব্যবহার করেন তিনি।
বিশেষ করে বিমানবন্দরের পোশাকের ক্ষেত্রে সাদামাটা ও আরামদায়ক পোশাক বেছে নেন রাশমিকা। সহজে চলাফেরা করা যায় এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকে—এমন পোশাকই তাঁর পছন্দ। তাঁর মতে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে আত্মবিশ্বাসেরও গভীর সম্পর্ক রয়েছে। তাই ফ্যাশনের ক্ষেত্রে সাম্প্রতিক প্রবণতার চেয়ে নিজের স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেন তিনি।
এমএম/